মতলব উত্তর প্রেসক্লাব ২০০০সালে উপজেলার তৃণমূলের সাংবাদিকদের প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২৬ বছর পর নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর এ নির্বাচনের আয়োজন ঘিরে সদস্যদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও ব্যাপক উৎসাহ।
জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি প্রার্থী ইনকিলাব পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি মাহবুব আলম লাভলু ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি সফিকুল ইসলাম রানা।
সাধারণ সম্পাদক প্রার্থী আজকের পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, এশিয়ান টিভির মতলব প্রতিনিধি সুমন আহমেদ, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হাসান রাব্বি।
সহসভাপতি প্রার্থী জহিরুল হাসান মিন্টু, জাকির হোসেন রিপন, দ্বীন ইসলাম, দৌলত হোসেন আবির, শহিদুল ইসলাম খোকন।
মতলব উত্তর প্রেসক্লাবের সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নুর মোহাম্মদ খান, রিটার্নিং অফিসার সাইদুর রহমান শিবলু ও নির্বাচন কমিশনার মো. হুমায়ুন কবির।
মতলব উত্তর প্রেসক্লাবে নির্বাচনের পূর্ণঃ তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় সোমবার ২০ এপ্রিল এবং নির্বাচন ও ফলাফল প্রকাশ শুক্রবার ২৪ এপ্রিল। যদিও পূর্বের ঘোষণা অনুযায়ী ১৩ এপ্রিল ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। অনিবার্য কারন দেখিয়ে নির্বাচন কমিশন মনোনয়ন পত্র দাখিলের তারিখ পরিবর্তন করেন।
প্রার্থীরা ইতোমধ্যে তাদের প্রচারণা শুরু করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়, মতবিনিময় সভা এবং নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা।
দীর্ঘ ২৬ বছর মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন না হওয়ায় প্রেসক্লাবের কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিলেও, নতুন করে নির্বাচন আয়োজনের ফলে সংগঠনের ভেতরে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। সিনিয়র সাংবাদিকরা মনে করছেন, এ নির্বাচন প্রেসক্লাবের গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবিত করবে।
সাধারণ সদস্যদের প্রত্যাশা সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে, যা মতলব উত্তর প্রেসক্লাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবে।
উল্লেখ্য, মতলব উত্তর প্রেসক্লাব ২০০০ সালে পৌরসভার ছেংগারচর বাজারে স্থাপিত হয়। প্রতিষ্ঠা কালীন সভাপতি মাহবুব আলম লাভলু দীর্ঘ ১৯ বছর সভাপতি ও বোরহান উদ্দিন ডালিম ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেন
Leave a Reply