1. admin@stv52.com : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে BMPC’র দেশ ও দেশের বাহিরে সকলকেই শুভেচ্ছা জানালেন তানজিম ফরাজী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল (BMPC)-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানজিম ফরাজী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রিয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সম্মানিত ভাই ও বোনেরা এবং আমার প্রিয় দেশবাসী—আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
তিনি আরও বলেন, পবিত্র ঈদ মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই পবিত্র দিনে মহান আল্লাহ তায়ালার কাছে তিনি দোয়া করেন, যেন সকলের সিয়াম সাধনা ও ত্যাগ কবুল হয় এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক সবাই লাভ করে।
বিবৃতির শেষাংশে তানজিম ফরাজী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।”
প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানাচ্ছেন, যা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost