(জামালপুর) প্রতিনিধি: মোঃ ইয়াকুমুল ইসলাম
জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আকরাম হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। তার এ যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আকরাম হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামিতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামির স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে আকরাম হোসেন বলেন, দেশের সার্বিক কল্যাণ, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামির আদর্শে অনুপ্রাণিত হয়ে এ সংগঠনে যোগ দিয়েছেন। তিনি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আকরাম হোসেনের যোগদানের মাধ্যমে চরপুটিমারী ইউনিয়নে সংগঠনের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে
Leave a Reply