আল মামুন তালুকদার
বগুড়ার কাহালু উপজেলায় আজ রবিবার ২৫ জানুয়ারি
দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে যৌতুক নিরোধ আইনে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কাহালু থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ কাওছার হোসেন (২৮), পিতা—মোঃ জাহাঙ্গীর আলম, সাং—উত্তর দেবখন্ড (মস্তকাশি), ডাকঘর—জামগ্রাম, ইউনিয়ন—০৮ নং জামগ্রাম, থানা—কাহালু, জেলা—বগুড়া।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে আসামির স্ত্রী বাদী হয়ে তার বিরুদ্ধে কালাই থানায় মামলা নম্বর ১২৩সি/২০২১ দায়ের করেন। মামলাটি যৌতুক নিরোধ আইন, ধারা-৩ এর আওতায় রুজু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ইং ২০/০৬/২০২২ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, জয়পুরহাট আসামির বিরুদ্ধে ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাহালু থানা পুলিশ।
Leave a Reply