বগুড়া–৪ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের হাতে ‘ধানের শীষ’
আল মামুন তালুকদার
জেলা প্রতিনিধি বগুড়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সংশ্লিষ্ট আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করার সুযোগ সৃষ্টি হলো। এতে করে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বেগবান হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীরা।
Leave a Reply